Views Bangladesh Logo

এই সুযোগে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়: সমন্বয়ক নাহিদ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে টেলিভিশন চ্যানেলের এক লাইভ অনুষ্ঠানে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়জন সমন্বয়ক। সেই অনুষ্ঠানে অভীষ্ট লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ছাত্র–জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম।

লুটপাটকারীদের রুখে দেয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। এই সুযোগে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়।’

ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ছাত্র-শিক্ষক-সুশীল সমাজসহ অন্যদের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার চান তাঁরা। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

এ সময় ছাত্র আন্দোলন সফল হওয়ার জন্য দেশের আপামর জনসাধারণকে কৃতিত্ব দেন আরেক সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, আজকে যা হয়েছে, তার সম্পূর্ণ ক্রেডিট বাংলাদেশের মানুষের। বাংলাদেশের আপামর জনতা ফ্যাসিবাদ উৎখাত করার জন্য রাস্তায় নেমে এসেছে। সে কারণেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে সোমবার দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাওয়ার পর দায়িত্ব নেয় সেনাবাহিনী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ