গেইলকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড প্রিটোরিয়াসের
দীর্ঘ ১৩ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড ভাঙল কোনো ক্রিকেটার। ক্রিস গেইলের ১৭৫ রানের অবিস্মরণীয় ইনিংসটিকে পেছনে ফেলে নতুন ইতিহাস লিখলেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী বাঁ-হাতি উইকেটরক্ষক-ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘সিএসএ টি২০ চ্যালেঞ্জ’-এ টাইটান্সের হয়ে এই অসামান্য কীর্তি গড়েন প্রিটোরিয়াস। ব্লুমফন্টেইনে নাইটসের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ৭৯ বলে ১৮৮ রানের এক বিধ্বসংসী অপরাজিত ইনিংস উপহার দেন তিনি। ১৫টি দর্শনীয় চার ও ১৩টি বিশালাকার ছক্কায় সাজানো ছিল তার এই রেকর্ড গড়া ইনিংসটি। মাত্র ১২ রানের জন্য টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি ছোঁয়া হয়নি তরুণ এই ব্যাটারের।
এর আগে ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে ১৭৫ রান করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল। দীর্ঘ ১৩ বছর ধরে অক্ষত থাকা গেইলের সেই বিশ্বরেকর্ড ভাঙতে এরপর একাধিক ব্যাটার কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত তা নিজের নামে করে নিলেন প্রিটোরিয়াস।
সিএসএ টি২০ চ্যালেঞ্জের ম্যাচটিতে টাইটান্সের ওপেনার প্রিটোরিয়াস হাফসেঞ্চুরি করেন ২৪ বলে, এরপর পরের পঞ্চাশ করতে তার লেগেছে স্রেফ ১৬ বল। অর্থাৎ, ৪০ বলেই সেঞ্চুরি পূর্ণ করেছেন ২০ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। ৫৮ বলে তিনি পূরণ করেন ১৫০ রান। বলের (৭৯) হিসাবে পুরুষদের টি-টোয়েন্টিতে যৌথভাবে (মার্কাস স্টয়নিস ও অ্যারনে ফিঞ্চ) দীর্ঘতম ইনিংস খেলার রেকর্ডও হয়েছে প্রিটোরিয়াসের।
ম্যাচের শুরু থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন প্রিটোরিয়াস। ফিফটি পূর্ণ করেন ২৪ বলে আর পরবর্তী ৫০ রান তুলতে খরচ করেন মাত্র ১৬ বল। অর্থাৎ মাত্র ৪০ বলেই সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর ৫৮ বলে ১৫০ রান পার করে ৭৯ বলে ১৮৮ রানে অপরাজিত থাকেন। একইসাথে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বল (৭৯ বল) খেলার যৌথ রেকর্ডও (মার্কাস স্টয়নিস ও অ্যারন ফিঞ্চের সাথে) স্পর্শ করেন তিনি।
প্রিটোরিয়াসের তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রানের পাহাড় গড়ে টাইটান্স, যা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২২ সালে এই টাইটান্সই ৩ উইকেটে ২৭১ রান করেছিল, যেখানে ডেওয়াল্ড ব্রেভিস খেলেছিলেন ১৬২ রানের ইনিংস। এতদিন টুর্নামেন্টটিতে ওটাই ছিল সর্বোচ্চ রানের রেকর্ড, যা এবার নিজের দখলে নিলেন প্রিটোরিয়াস।
২০২৬-২৭ মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই এমন তাণ্ডব চালালেন এই তরুণ ব্যাটার। আন্তর্জাতিক ও স্বীকৃত ক্রিকেট মিলিয়ে নিজের শেষ তিন ইনিংসের দুটিতেই সেঞ্চুরি হাকালেন প্রিটোরিয়াস; কারণ এর আগে জিম্বাবুয়ে ও নামিবিয়ার বিপক্ষে তিনি করেছিলেন যথাক্রমে ৯৪ ও ১০১ রান। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় শতক।
প্রিটোরিয়াসের রেকর্ড গড়া দিনে টাইটান্সের ২৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নাইটস। মাত্র ১৪৩ রানেই অলআউট হয়ে গেলে ১২৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইটান্স।
মতামত দিন