সাংবাদিকতায় ফিরে যাবেন প্রেস সচিব শফিকুল আলম
অন্তর্বর্তী সরকারের শেষ সময় ঘনিয়ে আসছে। দুইদিন পর, ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর সঙ্গে শেষ হবে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যদের দায়িত্বকালও। দায়িত্ব শেষে তারা তাদের মূল পেশা সাংবাদিকতায় ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রেস উইংয়ের সদস্যরা।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমি জার্নালিজমে ফিরবো। আর ওনারা দুইজন কী করবেন, তা ওনারাই জানেন।
সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, আমার ইচ্ছা আমি সাংবাদিকতায় ফিরবো। আগামী ১৭ তারিখ শপথ গ্রহণের পর আমাদের দায়িত্ব শেষ হবে। এরপর আমি চাকরির জন্য ওপেন থাকবো, আপনারা আমার জন্য দেখতে পারেন।
সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, আমি আগে সাংবাদিকতা করতাম। এখন পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে, তাই আমি একটা ব্রেক নেব। এরপর ঠিক করব, কিছুদিন সাংবাদিকতা করব নাকি বিদেশে যাব—এখন আমি সিদ্ধান্তহীনতায় আছি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে