সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়া সাংবাধানিক বিধান: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান।
শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এই সংসদকে স্মরণীয় করে রাখতে চাই। এই সংসদকে ঘিরে জাতির অনেক প্রত্যাশা রয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তা পূরণ করতে হলে জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে।”
তিনি আরও বলেন, “ডেপুটি স্পিকারের পদে বিরোধী দলের লিখিত প্রস্তাব দেওয়ার কোনো বিধান নেই। তারপরও আমরা উদারতা দেখিয়েছি। আমার বিশ্বাস, জামায়াতও বিষয়টি উদারতার সঙ্গে গ্রহণ করবে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে