হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ সুসি
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৬৭ বছর বয়সী সুসিই হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ।
সদ্যসমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।
শপথ গ্রহণের আগেই প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজের পছন্দের ব্যক্তিদের বাছাই করবেন ট্রাম্প। সেই লক্ষ্যে বৃহস্পতিবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসির নাম ঘোষণা করেন ট্রাম্প।
এ বিষয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, সুসি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। তিনি সর্বজনীনভাবে প্রশংসিত ও শ্রদ্ধাভাজন একজন মানুষ। তিনি যে যুক্তরাষ্ট্রকে গৌরবান্বিত করবেন, তা নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই।
জানা গেছে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফের অনেক ক্ষমতা থাকে। তিনি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করেন। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করেন। সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে