Views Bangladesh Logo

পুলিশ-জনগণ সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির

পুলিশ বাহিনীর স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করে জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে শনিবার (৯ মে) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বাংলাদেশ পুলিশের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়নে পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় আয়োজন ও সংকটকালীন পরিস্থিতিতে পুলিশের পেশাদার ও জনবান্ধব ভূমিকার প্রশংসাও করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সময়ে অপরাধের ধরন জটিল ও বহুমাত্রিক হয়ে উঠেছে। সাইবার অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার, প্রতারণা, জঙ্গিবাদ ও মানবপাচারের মতো অপরাধ বাড়ছে।

এসব মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তি যেমন এআই, ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি ও ডিজিটাল ফরেনসিকসে দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং জোরদার, সেবামুখী মনোভাব তৈরি এবং মানবাধিকার রক্ষার মাধ্যমে পুলিশ–জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ