স্বাস্থ্য পরীক্ষার জন্য কাল লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শনিবার (৯ মে) স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে তিনি কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে।
এ সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তার সঙ্গে থাকবেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। এর আগে ২০২৩ সালের ১৮ অক্টোবর তিনি সিঙ্গাপুরে কার্ডিয়াক বাইপাস সার্জারি করিয়েছিলেন এবং পরবর্তীতে নিয়মিত ফলোআপ চিকিৎসার আওতায় ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে