Views Bangladesh Logo

সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সংসদীয় ব্যবস্থার প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। তিনি জানান, এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শনিবার (৭ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের কর্মশালার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তথ্যমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ দ্বিতীয় দিনের মতো আমাদের কর্মশালা শুরু হয়েছে। মোট চারটি সেশনের মধ্যে তিন নম্বর সেশন শেষ হয়েছে। আজ বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগেই ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র মেরামতের যে নির্দেশনা দিয়েছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে সব মনোযোগকে সেই কাজে নিযুক্ত করেছি। এর মধ্যে রয়েছে জনগণকে সেবা দেওয়া এবং আইন বিভাগ ও জাতীয় সংসদকে পরিপূর্ণভাবে কার্যকর করা। সরকারি দল হিসেবে সংসদকে সবসময় সক্রিয় রাখার দায়িত্বও আমরা এখানে কীভাবে পালন করতে পারি—সেগুলো নিয়েই আমরা কাজ করছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ