Views Bangladesh Logo

১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক (উপসচিব) মো. এমাদুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিবেশন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে।

রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদ (১) অনুযায়ী অধিবেশন আহ্বান করার ক্ষমতা প্রয়োগ করেছেন।

এই অধিবেশনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি প্রথম বৈঠকের অন্যান্য প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ