Views Bangladesh Logo

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ইকে-৫৮২ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কূটনৈতিক কোরের ডিন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাতের পাঠানো বার্তায় এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি ৩ মার্চ এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত উড়োজাহাজ সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন। সংযুক্ত আরব আমিরাত থেকে রাষ্ট্রপতি মেডিকেল চেকআপের অংশ হিসেবে ৬ মার্চ লন্ডনে পৌঁছেন। এ সফরকালে রাষ্ট্রপতির পত্নী ড. রেবেকা সুলতানা, বঙ্গভবনের সচিব ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ