বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতির
৫৪তম বিজয় দিবসে রাজধানীর উপকণ্ঠে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ছয়টা ৩৪ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপ্রধান।
সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি), বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকষ দল বিউগলের সুরের সঙ্গে সঙ্গে এ সময় রাষ্ট্রীয় স্যালুট জানায়।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে