দায়িত্ব গ্রহণের পর আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করবে।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন নতুন রাষ্ট্রপতি। বঙ্গভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
পরদিন শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির পরিচালনায় অনুষ্ঠিত ওই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
মতামত দিন