Views Bangladesh Logo

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, গার্ড অব অনারে বরণ

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে যোগদান করতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার পর গার্ড অব অনারের মাধ্যমে বঙ্গভবনে তাকে বরণ করে নেওয়া হয়েছে।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে হেয়ার রোডের বাসা থেকে বঙ্গভবনের দিকে রওনা হয় তার গাড়ি বহর।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে হারিয়ে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল। সেদিনই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার নামে গেজেট প্রকাশ করা হয়। পরদিন শুক্রবার (২১ আগস্ট) শপথ নেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ