সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
এক দিনের সরকারি সফরে সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাঁকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর সেখান থেকে তিনি সরাসরি সিলেট সার্কিট হাউসে যান এবং সেখানে অবস্থান করেন।
সফরসূচি অনুযায়ী, আজ দুপুরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরবর্তীতে বিকেলে সিলেট সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে সিলেট-৪ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
মতামত দিন