Views Bangladesh Logo

বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

 VB  Desk

ভিবি ডেস্ক

হান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির সামরিক সচিব আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

এই আমন্ত্রণপত্রটি বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে গ্রহণ করেন ডা. জাহিদ হোসেন। তবে সংবর্ধনা অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

রাষ্ট্রপতির এই সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ