Views Bangladesh Logo

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে এটিই ছিল তার প্রথম সাক্ষাৎ। সাক্ষাৎকালে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি সামনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও কমিশনের সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

বর্তমান নির্বাচন কমিশন ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর ভোটার তালিকা, নির্বাচনী সীমানা নির্ধারণ, জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করেছে। সামনে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ