উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
সরকার তথ্য ক্যাডারের দুই কর্মকর্তাকে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন পদে নিয়োগ দিয়েছে। উপপ্রেস সচিব হয়েছেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন, আর এসএম রাহাত হাসনাত কে সহকারী প্রেস সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য অধিদপ্তরের এই কর্মকর্তাদের চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
বর্তমানে মো. সরওয়ার আলম সচিব পদ মর্যাদায় রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারের নতুন পদক্ষেপে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুই কর্মকর্তাকে নতুনভাবে যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সকল কর্মকর্তাকে সরিয়ে দিয়েছিল। এরপর বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগের প্রেস সচিব সরওয়ার আলমকে পুনরায় একই পদে নিয়োগ দিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে