Views Bangladesh Logo

বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ একিউএম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

শনিবার (৫ অক্টোবর) পৃথক বাণীতে তারা বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গণে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপ্রধান।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাবেক রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিবিদ ও সংসদ সদস্য একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ৯৪ বছর বয়সে শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ