Views Bangladesh Logo

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে গণভবন থেকে হেলিকপ্টারযোগে তিনি শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। সেখানে পৌঁছানোর পর জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং পরে তিনি সার্কিট হাউজে অবস্থান নেন।

সফরের দ্বিতীয় দিন রোববার সকালে তিনি আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যায় শহরের জুবলি ট্যাংক এলাকায় তার নিজ বাসভবনে যাওয়ার সূচি রয়েছে।

চার দিনের এই সফরের শেষ দিন মঙ্গলবার তিনি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

নতুন সরকার গঠনের পর এটি রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা সভাপতিত্ব করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ