Views Bangladesh Logo

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

দুর্নীতির অভিযোগ থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

সোমবার (১৩ এপ্রিল) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি মো. রেজাউল হাসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন। পরে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেন।

এর আগে গত ৩০ মার্চ তিনি পদত্যাগপত্র জমা দেন, যা পরবর্তী সময়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় এবং অনুমোদন দেওয়া হয়।

এদিকে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয়েছিল।

অভিযোগকারীর পক্ষ থেকে বলা হয়, তিনি দুটি পৃথক কোম্পানি মামলায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন এবং এক মামলায় সিনিয়র আইনজীবীর অনুপস্থিতি সত্ত্বেও তার নাম যুক্ত করে রায় দেওয়া হয়, যা পরবর্তী সময়ে আপিল বিভাগে বাতিল হয়।

আরেকটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার শেয়ার বাতিলের ঘটনা ঘটেছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ