Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সংসদে প্রস্তুতি সভা চলছে

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে শুরু হয়েছে প্রস্তুতিমূলক সভা। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হচ্ছে।

এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। দলটির পক্ষ থেকে ইতোমধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত রোববার (৯ আগস্ট) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি নেওয়া হয়।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও আলোচনায় রয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নামও রয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর পক্ষে সোমবার (১০ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জোটের প্রতিনিধিদল।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। সবশেষে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর তাঁর উত্তরসূরি নির্বাচনের এই প্রক্রিয়া শুরু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ