ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে: ইসি
নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের সময় নির্ধারণ কমিশনের হাতে নয়, সরকারের হাতে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ হলরুমে ভোটার হালনাগাদ-২০২৫ এর তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকের সাথে কথা বলেন তিনি।
সংস্কার শেষ করে নির্বাচন, না আগে নির্বাচন হবে এমন প্রশ্নে্র জবাবে সানাউল্লাহ বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। তবে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন, তারা যেন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করেন সে বিষয় নিশ্চিত করা হবে।
সভায় ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মন্জুরুল ইসলামসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকতা-কর্মচারীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে