Views Bangladesh Logo

নওগাঁয় ঝড়ে গাছ চাপা পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ের সময় গাছ চাপা পড়ে বেদে সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীর নাম আরাফাতুন (২০), তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সোমবার (২৭ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকালে সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর পাড়ে অবস্থিত বেদে পল্লীতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আত্রাই নদীর পাড়ে পলিথিনের ছাউনি দিয়ে বেদে সম্প্রদায়ের ২৫ থেকে ৩০টি পরিবার বসবাস করে আসছিল। ভোরে হঠাৎ বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়লে ওই অন্তঃসত্ত্বা নারী তার নিচে চাপা পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই তিনি মারা যান।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ