Views Bangladesh Logo

সিলেটে গর্ভবতী নারী ও মেয়ের মরদেহ ঝুলছিল সিলিং ফ্যানে

সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে এক গর্ভবতী নারী ও তার চার বছরের মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ ঘটনা ঘটে। জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার দাশ শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) ও তার চার বছরের মেয়ে হৃদি দাশ।

পুলিশ জানিয়েছে, বিষয়টি সরেজমিনে তদন্ত করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জেনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সন্ধ্যার দিকে চম্পা রাণী ও তার মেয়েকে ঘরে একই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান।

তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নারীটি গর্ভবতী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। কি কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি।”

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ