Views Bangladesh Logo

বিশ্বকাপ ২০২৬: নিখুঁত প্রেডিকশন দিয়ে জিতে নিন ১০,০০০ ডলার!

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই ফুটবল ভক্তদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ইএসপিএন। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জ্ঞান যাচাইয়ের সুযোগ দিতে এবং তাদের মাঝে বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে দিতে ইএসপিএন সম্পূর্ণ বিনামূল্যে দুটি ‘প্রেডিকশন গেম’ চালু করেছে। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ভক্তরা জিতে নিতে পারেন ১০ হাজার মার্কিন ডলার।

নতুন চালু হওয়া এই গেম দুটির নাম দেওয়া হয়েছে— ‘গ্রুপ স্টেজ চ্যালেঞ্জ’ এবং ‘নকআউট ব্র্যাকেট চ্যালেঞ্জ’। এর মাধ্যমে প্রতিযোগীরা গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল ম্যাচ পর্যন্ত পুরো টুর্নামেন্টের ফলাফল কেমন হতে পারে, তার পূর্বাভাস বা প্রেডিকশন দিতে পারবেন।

এই চ্যালেঞ্জে অংশ নিয়ে ব্যবহারকারীদেরকে বিশ্বকাপের ১২টি গ্রুপের চুড়ান্ত পয়েন্ট তালিকা কেমন হবে তা প্রথম থেকে চতুর্থ স্থান অনুযায়ী সাজাতে হবে। একই সাথে, ২৪টি দল সরাসরি নকআউটে যাওয়ার পর বাকি দলগুলোর মধ্য থেকে সেরা ৮টি তৃতীয় স্থান অধিকারী দল কোনগুলো হবে, তাও বেছে নিতে হবে। সঠিক সম্ভাবনার তথ্য দেওয়ার জন্য প্রতিযোগীরা পয়েন্ট পাবেন। এছাড়া তৃতীয় স্থান অধিকারী দল সঠিকভাবে নির্বাচন করতে পারলে এবং কোনো গ্রুপের শতভাগ নিখুঁত পূর্বাভাস দিতে পারলে মিলবে বোনাস পয়েন্ট। টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত অর্থাৎ ১১ জুনের মধ্যে প্রতিযোগীরা তাদের দেওয়া পূর্বাভাস পরিবর্তন বা এডিট করার সুযোগ পাবেন।

আগামী ২৭ জুন গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার পর শুরু হবে ‘নকআউট ব্র্যাকেট চ্যালেঞ্জ’। এই পর্বে ফুটবল ভক্তরা সর্বোচ্চ ২৫টি ভিন্ন ভিন্ন টুর্নামেন্টের ছক তৈরি করতে পারবেন এবং রাউন্ড পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি নকআউট ম্যাচের বিজয়ী দলের নাম আগে থেকেই অনুমান করতে পারবেন। তবে ২৮ জুন প্রথম নকআউট ম্যাচ শুরু হওয়ার আগেই এই ছক চূড়ান্ত করতে হবে।

ইএসপিএন জানিয়েছে, ফুটবল ভক্তরা চাইলে তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত গ্রুপ তৈরি করতে পারবেন কিংবা পাবলিক প্রতিযোগিতায় যোগ দিয়ে একে-অপরের পূর্বাভাসের তুলনা ও প্রতিযোগিতা করতে পারবেন।

এবারের বিশ্বকাপকে ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেনের মতো ফেবারিট দলগুলো মাঠের লড়াইয়ে ভক্তদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, তা দেখার জন্য যখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, ঠিক তখনই ইএসপিএনের এই উদ্যোগ ফুটবল উন্মাদনায় যোগ করল এক নতুন মাত্রা।

সরাসরি অংশ নেওয়ার লিংকসমূহ নিচে দেওয়া হলো:
(https://wc-bracket-challenge.vercel.app/)
(https://wc-bracket-challenge.vercel.app/)

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ