স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা ও পল্লী উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা বাড়ানোকে দুই দেশের অভিন্ন অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়। এ লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন তারা।
আলোচনায় গ্রামীণ অর্থনীতি, কৃষি সমবায় এবং তৃণমূল পর্যায়ে আর্থিক ক্ষমতায়নের মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা আরও জোরদারের বিষয়ে একমত পোষণ করা হয়।
হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত–বাংলাদেশ সম্পর্ক জনগণের সঙ্গে জনগণের বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রস্তুত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে