Views Bangladesh Logo

পিআর পদ্ধতির নির্বাচনে আরেকটি ফ্যাসিবাদী সরকার তৈরি হতে পারে: সালাহউদ্দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সতর্ক করে দিয়েছেন যে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে একটি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, পিআর পদ্ধতির দাবির মূল উদ্দেশ্য হলো আরও বেশি আসন নিশ্চিত করা এবং দেশে বিভেদ ও অস্থিতিশীলতা সৃষ্টি করা, যাতে সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতায় আসতে না পারে। তার মতে, এই ধরনের ব্যবস্থা মূলত ‘কম জনপ্রিয় দলগুলোকে’ সুবিধা দেয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে। তাই কোনো অসাংবিধানিক, অরাজনৈতিক, অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না। তার মতে, সরকারকে অবশ্যই সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে হবে।

সাম্প্রতিক জরিপের উল্লেখ করে বিএনপির এই নেতা দাবি করেন, দেশের ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি কী, তাই বোঝে না। তবুও জামায়াত দাবি করছে যে, ৭০ শতাংশ মানুষ এটিকে সমর্থন করে, যা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ