Views Bangladesh Logo

সুস্থ হয়ে বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস। তিনি জানান, শনিবার রাত ৯টার পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মন্ত্রী। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ