Views Bangladesh Logo

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট কেটে গেছে: মন্ত্রী

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট কেটে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে তিনি এ কথা বলেন।

জ্বালানি নিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে।

উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি বিষয়ক যে বিশেষ কমিটি করা হয়েছে, আগামী রবিবার তারা বৈঠকে বসবে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ