Views Bangladesh Logo

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া মামলাগুলো পুনরায় যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলায় সুযোগ নিয়ে অনেককে অযথা আসামি করা হয়েছে। যাদের জড়িত থাকার প্রশ্নই আসে না— এমন বড় ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। এতে অনেক নিরীহ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

তিনি বলেন, এসব মামলা পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ কেউ যেন ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই কাজ করা হবে।

পুলিশ যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রতিবেদন দেবে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ