Views Bangladesh Logo

খেলতে খেলতে মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফুটবল মাঠে খেলার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন ওয়েস্ট ব্রমের সাবেক পর্তুগিজ মিডফিল্ডার কুইভিন কাস্ত্রো। পর্তুগালের লিসবনে একটি প্রীতি ম্যাচ চলাকালে ২৫ বছর বয়সী এই ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়।

বিবিসি জানিয়েছে, পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে শীর্ষ লিগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন কাস্ত্রো। খেলা চলাকালে আচমকাই তিনি মাঠে পড়ে যান এবং চিকিৎসাসেবা দেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদয়বিদারক এই ঘটনার পর তাৎক্ষণিক ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

কাস্ত্রোর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানায়, ‘হৃদয়বিদারক এই মুহূর্তে কেভিনের পরিবার, বন্ধু-বান্ধব ও সংশ্লিষ্ট ক্লাবের প্রতি পর্তুগিজ ফুটবলের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি।’

শোক প্রকাশ করেছে তার ক্লাব রিয়াল স্পোর্টস ও প্রতিপক্ষ এস্ত্রেলা দা আমাদোরাও।

পর্তুগিজ এই মিডফিল্ডার ২০২১ সালে ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রমের একাডেমিতে যোগ দেন এবং পরবর্তীতে মূল দলেও প্রতিনিধিত্ব করেন। লিগ কাপে আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হওয়া কাস্ত্রো বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে ধারে খেলে ২০২৩ সালে ওয়েস্ট ব্রম ছাড়েন।

সাবেক এই ফুটবলারকে হারিয়ে গভীরভাবে শোকাহত ওয়েস্ট ব্রম জানিয়েছে, বার্নলির বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচে দলের খেলোয়াড় ও অফিশিয়ালরা কাধে বা হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ