যানজট নিয়ন্ত্রণে রাজধানীতে পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের
পুলিশ রাজধানীর সড়কে যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল করতে নতুন উদ্যোগের অংশ হিসেবে পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু করেছে। অল্প খরচে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সিগন্যাল লাইট প্রয়োজন অনুযায়ী দ্রুত বিভিন্ন সড়কে স্থাপন করা সম্ভব।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। যেসব স্থানে স্থায়ী সিগন্যাল নেই বা অকার্যকর, সেখানে এই পোর্টেবল লাইট কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে এবং যানজট কমাতে সহায়তা করবে।
এটি ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক ও উদ্ভাবনী উদ্যোগের অংশ বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ব্যবস্থার মাধ্যমে সড়কে চলাচল আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ হবে এবং ভবিষ্যতে এর ব্যবহার আরও বিস্তৃত করা হতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে