Views Bangladesh Logo

ফেসবুক ফলোয়ারে দেশের শীর্ষ তারকা পরীমনি

বিনোদন অঙ্গনে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন চিত্রনায়িকা পরীমনি। দেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় এখন সবচেয়ে বেশি অনুসারীর মালিক এই অভিনেত্রী।

সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি, অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে এগিয়ে গেছেন পরীমনি। এর মধ্য দিয়েই বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সর্বোচ্চ অনুসারীর রেকর্ড এখন তাঁর দখলে।

পরীমনির ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এই তালিকায় রয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি, ঢালিউড সুপারস্টার শাকিব খান, প্রবীণ অভিনেত্রী শাবনূরসহ বলিউড তারকা হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল ও শ্রদ্ধা কাপুর। এ ছাড়া হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান এবং পপ তারকা টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের আরও অনেক তারকাকে অনুসরণ করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করা পরীমনি সিনেমায় নিয়মিত বড় সাফল্য না পেলেও নিজের ব্যক্তিজীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে দর্শকদের মধ্যে আলোচনায় থাকেন প্রায় সবসময়ই। সর্বাধিক ফেসবুক অনুসারী থাকার কারণেই তিনি সিনেমার বাইরেও নিয়মিত আলোচনার কেন্দ্রে থাকতে পারছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ