পরীমনির হাতে যমুনায় বাহরুনের দ্বিতীয় শোরুমের যাত্রা
রাজধানীর জনপ্রিয় শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক-এ উদ্বোধন হলো ফ্যাশন ব্র্যান্ড ‘বাহরুন’-এর দ্বিতীয় শোরুম। ব্লক এ, গ্রাউন্ড ফ্লোরের শপ নং GA-046-এ নতুন এই আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জমকালো আয়োজনের মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পরীমনি। তিনি ফিতা কেটে শোরুমটি উদ্বোধন করেন এবং ভেতরে ঘুরে বিভিন্ন পণ্যের সংগ্রহ দেখেন।
পরীমনি বলেন, এখানে এসে তার সবচেয়ে ভালো লেগেছে মেয়েদের জুতার কালেকশন, যা একেবারেই ইউনিক ও অথেনটিক। তিনি আরও জানান, উদ্বোধনের পর থেকে আগামী সাত দিন সকল পণ্যে ১৫ শতাংশ ডিসকাউন্ট থাকবে।
বাহরুন একটি পূর্ণাঙ্গ নারী ফ্যাশন ব্র্যান্ড। এখানে হাতে তৈরি জুতা, আমদানিকৃত ব্যাগ, বুটিকের পোশাক, অ্যাকসেসরিজ এবং প্রসাধনীসহ নারীদের প্রয়োজনীয় নানা পণ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটির লক্ষ্য এক ছাদের নিচে বৈচিত্র্যময় সংগ্রহ রেখে ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেওয়া।
প্রতিষ্ঠানের ওনার মোহাম্মদ আদিল খান জানান, গুলশানের পিংক সিটি-তে প্রথম শোরুম চালুর পর ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা। সেই ধারাবাহিকতায় যমুনা ফিউচার পার্কে দ্বিতীয় শোরুম চালু করা হলো।
এমডি রাজন চৌধুরী বলেন, মানসম্মত ও ট্রেন্ডি পণ্যের মাধ্যমে বাহরুনকে নারীদের আস্থার ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চান তারা। শোরুমটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ম্যানেজার রাজন চৌধুরী।
উদ্বোধনের দিন থেকেই ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। নতুন এই শোরুমের মাধ্যমে রাজধানীর ফ্যাশনপ্রেমী নারীদের জন্য আরও সহজ ও পরিপূর্ণ কেনাকাটার সুযোগ তৈরি হলো।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে