Views Bangladesh Logo

দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই

দেশের জনপ্রিয় অভিনেতা ও বেসরকারি রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ শামস সুমন (৫৮) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শামস সুমন মঞ্চ নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করেন এবং পরবর্তীতে টেলিভিশন ও চলচ্চিত্র—উভয় মাধ্যমেই সমানভাবে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে টেলিভিশন নাটকে কম দেখা যাচ্ছিল।

অভিনয়ের পাশাপাশি তিনি ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’র সদস্য ছিলেন এবং দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—মন জানেনা মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮) এবং হ্যালো অমিত (২০১২)।

২০০৮ সালে চলচ্চিত্র ‘স্বপ্নপূরণ’-এ পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ