Views Bangladesh Logo

৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেয়ার জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছেন দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাইকোর্টের রায় বাতিল, পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবিসহ মোট ছয় দফা আদায়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তবে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় তারা ক্ষুব্ধ।

মহাসমাবেশ ঘিরে সকাল থেকেই বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। ছোট ছোট মিছিল নিয়ে তারা শেরে বাংলা নগরের মহিলা পলিটেকনিকের সামনে একত্রিত হন।

সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের আন্দোলন যৌক্তিক। আমরা কেউ রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। কিন্তু আট মাস ধরে আন্দোলন চালিয়ে গেলেও সরকার আমলে নিচ্ছে না। বাধ্য হয়েই আমরা রাজপথে নেমেছি।’

তারা আরও জানান, এবার আর সময় দেয়া হবে না। সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয়, তাহলে আন্দোলন আরও কঠোর হবে এবং পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে।

এদিকে সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলারও তীব্র প্রতিবাদ জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ