Views Bangladesh Logo

নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব: রিজভী

 VB  Desk

ভিবি ডেস্ক

দি নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য গড়িমসি কেন? নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে কেন?

শুক্রবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের তো সংবিধান আছে, সংশোধনের উপায় আছে? তাহলে গণপরিষদের কথা আসছে কেন? এ কথাগুলো জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়েছিল। আর এখন ভারত শেখ হাসিনার দোসরদের বাগানবাড়ি। শেখ হাসিনার দোসররা ভারতে আশ্রয় পেয়েছে।

রিজভী বলেন, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে ভারতকে আলোচনা করার অধিকার কে দিয়েছে?

বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করেন, শেখ হাসিনার টার্গেট ছিল বিএনপিকে ধ্বংস করা। শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশের প্রতিফলন ঘটাতেন আদালতের মাধ্যমে।

তিনি আরও বলেন, ‌‘আমরা বিএনপি পরিবার’-এই আয়োজনে অংশ নেন কেন্দ্রীয় বিএনপি, রাজশাহী মহানগর ও জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই আয়োজন থেকে শহীদ পরিবারের এক লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ