নির্বাচনকালীন জরুরি পরিষেবার মিলবে ৯৯৯
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে একটি সেল খুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সঙ্গে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ ও দশটি বিশেষায়িত স্টেশনকে নির্বাচনকালীন জরুরি সেবার জন্য তৈরি করা হয়েছে।
জরুরি সেবা নম্বরে কল দিয়ে নির্বাচন বিষয়ে যেকোনো অভিযোগ জানানো যাবে, পাশাপাশি মিলবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা।
সোমবার (১৮ ডিসেম্বর) থেকে এই সেলের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সেলের কার্যক্রম চলবে। এ সময়ে কল করে নির্বাচনকালীন যে কোনো অভিযোগ জানানো যাবে বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা মূলত ৯৯৯ নম্বরকে কেন্দ্র করেই কার্যক্রম শুরু করেছি। এতে ফোন করে যে কোনো অভিযোগ জানানো যাবে। কারণ সবার কাছেতো আর জেলাপ্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসপি, ওসি কিংবা রিটার্নিং কর্মকর্তাদের নম্বর থাকে না। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কিংবা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নম্বরও সবার কাছে থাকে না।
ওই কর্মকর্তা আরও বলেন, ৯৯৯-এর দশটি বিশেষায়িত স্টেশনকে নির্বাচনকালীন জরুরি সেবার জন্য রাখা হয়েছে। এখানে (৯৯৯) কল দিলেই একজন প্রতিনিধি জিজ্ঞেস করবেন সাধারণ সেবা নিতে এক চাপুন, নির্বাচনী সেবা নিতে চাইলে দুই চাপুন। এরপর নম্বর দুই চাপলেই নির্বাচন বিষয়ক অভিযোগ জানানো পাশাপাশি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাও পাওয়া যাবে।
তবে ৯৯৯ নম্বরে কল দিয়ে সেনাবাহিনীর সেবা পাওয়া যাবে না বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, আমরা ইউএনও, ডিসি, এসপি, আনসার, বিজিবি এবং র্যাবকে নিয়ে এ সেবা দিতে গুরুত্ব দিচ্ছি। আজ ১৮ ডিসেম্বর থেকে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টার এ সেবা ১০ জানুয়ারি পর্যন্ত চলবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে