Views Bangladesh Logo

প্রয়োজনে ভোটের সময় ২ ঘণ্টা বাড়ানো হবে: সিইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

ভোটারদের উপস্থিতি ও বিভিন্ন ইস্যুর বিষয়টি মাথায় রেখে প্রয়োজনে ভোটের সময় দুই ঘণ্টা বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সাধারণত রবিবার বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে ভোটার উপস্থিতিসহ বেশ কিছু বিষয় মাথায় রেখে কমিশন প্রয়োজনে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এর ফলে নির্বাচনের দিন ২৯৯ আসনে ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন মহিলা এবং ৮৪৯ জন হিজড়া ভোটার রয়েছেন।

তারা আরও জানান, নির্বাচন ঘিরে স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিলসহ ব্যালট পেপার ও অন্যান্য ভোটের উপকরণ রিটার্নিং অফিসারের (আরও) কার্যালয়ে পাঠানো হচ্ছে।

তবে দেশের নির্বাচনের ইতিহাসে এই প্রথম দেশের প্রত্যন্ত অঞ্চলের ২ হাজার ৯৬৪টি কেন্দ্র ছাড়া বাকী ভোটকেন্দ্রে নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।

আগামীকাল রবিবার দেশজুড়ে মোট ৪০ হাজার ০২৪টি ভোটকেন্দ্রে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ