Views Bangladesh Logo

জনগণের মেন্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন: উপদেষ্টা আসিফ

হিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটই ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না, তাহলে শেখ হাসিনার চেয়ে বেশি তো কারো আশীর্বাদ ছিল না।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের দাবি কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার। এ ব্যাপারে আলোচনা করব এবং দ্রুততা বাস্তবায়নের জন্য চেষ্টা করব। যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।

অনুষ্ঠানে কুমিল্লা ও অন্যান্য জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মোট ৩৫ জন শহীদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ