Views Bangladesh Logo

শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেল-ইজিবাইকের জন্য আসছে নীতিমালা: সেতুমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

ড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা খুব দুর্ভাগ্যজনক যে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে। সম্প্রতি যে দুর্ঘটনাগুলো ঘটছে, তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি হচ্ছে। এরপর আছে ইজিবাইক। সড়ক থেকে এ বাহনগুলোকে বাদ দেয়ার উপায় নেই। এজন্য সচিবকে বলা হয়েছে দ্রুত নীতিমালা করার জন্য।

বুধবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, সড়ক-মহামড়কে তিন চাকার যান ও মোটরসাইকেলের জন্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে। সেজন্য নীতিমালাটা খুব জরুরি। মানুষের জীবন আগে জীবিকা পরে। জীবিকাকে রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে।

ভোটের রাজনীতিতে যারা করেন তাদের সায়ে দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ইজিবাইক হাইওয়েতে চলে। এটিকে অনেকে সমর্থন করেন অথবা পেছন থেকে মদদ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ