প্রান্তিক অঞ্চলের চিকিৎসকদের জন্য হবে সরকারি নীতিমালা
প্রান্তিক অঞ্চলে কর্মরত চিকিৎসকদের সুরক্ষা ও অগ্রাধিকার দিয়ে নীতিমালা তৈরি করা হবে। নীতিমালায় একজন চিকিৎসক কতদিন প্রান্তিক অঞ্চলে থাকবেন সে বিষয়টি থেকে শুরু করে তাঁর প্রশিক্ষণ, পদোন্নতি ইত্যাদি সকল সুযোগ-সুবিধার উল্লেখ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ নিউরোলজিস্ট সোসাইটি আয়োজিত সেমিনারে এসব কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা উন্নত করতে পারলে দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক দূর এগিয়ে যাবে।
তিনি জানান, বর্তমানে তাঁর স্বপ্ন চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া। তরুণ চিকিৎসকদের গ্রামে ও ঢাকার বাহিরে গিয়ে কাজ করার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।
এসময় অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক টিটো মিঞাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মতামত দিন