আইজিপির ভুয়া এআই ভিডিও, পুলিশ সদর দপ্তরের সতর্কতা
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)–এর নাম, ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে—যা নিয়ে উদ্বেগ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (৫ আগস্ট) এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ভিডিওটিতে আইজিপির একটি স্থিরচিত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ভয়েস ক্লোনিং করে একটি বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও ছড়ানো একটি গুরুতর অপরাধ। এ ধরনের কাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে প্রযুক্তিগত অনুসন্ধান ও নজরদারি চালানো হচ্ছে, এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে