Views Bangladesh Logo

এবার পুলিশের বাধায় বন্ধ হলো ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তালতলা গ্রামে পুলিশের উপস্থিতিতে বন্ধ হয়ে গেছে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী। শনিবার (৩০ মে) সন্ধ্যায় স্থানীয় কয়েকজন তরুণ এই প্রদর্শনীর আয়োজন করেছিলেন।

স্থানীয়রা জানান, একই দিন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনেমাটি প্রদর্শনের কথা ছিল। তবে কওমি মাদরাসা শিক্ষার্থীদের বাধার মুখে সেই প্রদর্শনী স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা। পরে কসবার তালতলা গ্রামে নতুনভাবে প্রদর্শনীর ঘোষণা দেন স্থানীয় তরুণরা। তবে সন্ধ্যায় প্রদর্শনী শুরুর আগেই সেখানে পুলিশ অবস্থান নিলে প্রদর্শনীটি আর হয়নি।

আয়োজকদের একজন আদিব রেজা রঙ্গন জানান, প্রদর্শনী শুরুর আগেই পুলিশ চলে আসায় তারা আর সিনেমা দেখাতে পারেননি।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, এই সিনেমাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরির আশঙ্কায় পুলিশ সেখানে যায়। ঈদে বাড়িতে আসা কিছু তরুণ একসঙ্গে সিনেমাটি দেখতে চেয়েছিলেন। পুলিশের সঙ্গে কথা বলার পর তারা নিজেরাই প্রদর্শনী বন্ধ করে দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ