Views Bangladesh Logo

গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্য্যসহকারে কাজ করছে পুলিশ: আইজিপি

 VB  Desk

ভিবি ডেস্ক

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, গোপালগঞ্জে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ধৈর্য্যের সঙ্গে কাজ করছে।

বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা যথাসম্ভব ধৈর্য ধরে পরিস্থিতি শিথিল করার চেষ্টা করছি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত কর্মকর্তাদের মোতায়েন করে আমাদের উপস্থিতি জোরদার করছি। আমরা কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছি না, এজন্য সময় একটু বেশি লাগছে।’

বুধবার দুপুরের পর থেকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের পর উত্তেজনা বৃদ্ধি পায়। সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি অস্বাভাবিক ছিল।

তবে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে এনসিপি নেতাকর্মীদের গোপালগঞ্জ শহর থেকে নিরাপদে বাহিরে নেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ