Views Bangladesh Logo

মানিকগঞ্জে বিউটি পার্লারে তরুণীকে যৌন কাজে বাধ্য করার অভিযোগ, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ জেলা শহরে একটি বিউটি পার্লারে তরুণীকে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ শনিবার রাতে ওই তরুণীকে উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- পারলারের মালিক রত্না ইয়াছমিন (৪০), তার ছেলে মো. তুষার রহমান (২৪) এবং তাজনীন আক্তার চাঁদনী (২৩)। মামলায় আরও দুইজনকে আসামি করা হয়েছে, যারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে।

আহত তরুণীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পার্লার মালিক ও সহযোগীরা দীর্ঘদিন ধরেই যৌন ব্যবসা চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী তরুণী পার্লারটিতে চাকরি করতেন। কিন্তু তাকে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করা হতো। ঘটনার সময় তার ছোট বোন বেড়াতে আসলে আসামিরা তাদের ওপর আরও চাপ সৃষ্টি করেন। এ সময় ভুক্তভোগীকে মারধর, হাত বেঁধে শিকলে আটকানো, কাঁচি দিয়ে চুল কাটা এবং মুখে কালি মেখে নির্যাতন করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও ধরতে অভিযান অব্যাহত আছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ