সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে পুলিশ সদস্য ক্লোজড
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে জনসমাবেশ পণ্ড করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগে কয়েকজন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
আজ শনিবার (৭ জানুয়ারি) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম এ তথ্য জানান।
এছাড়াও, হামলার সময় বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে জড়িত পুলিশ সদস্যদের ক্লোজড করা হয়েছে।
ডিসি মাসুদ আলম বলেন, গতকাল বিক্ষোভকারীদের দমাতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্য সাংবাদিকদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন, তাদের চিহ্নিত করে ইতোমধ্যে ক্লোজড করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত চলছে। ইচ্ছাকৃতভাবে এই আচরণ করে থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আন্দোলনকারীদের উদ্দেশ্য করে কিছু পুলিশ সদস্যের করা অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি বাহিনীর নজরে এসেছে। তাদের ইতিমধ্যে ক্লোজড করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, উল্লেখ্য, শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ভিউজ বাংলাদেশের মাল্টিমিডিয়া রিপোর্টার সুদেব কুমার বিশ্বাস আহত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে