Views Bangladesh Logo

চকরিয়ায় চুরির সময় পুলিশের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি ভাড়া বাসায় ঢুকে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ ও চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর স্বামী চট্টগ্রামে কর্মরত এক পুলিশ কনস্টেবল। ঘটনার সময় তিনি ডিউটিতে থাকায় বাসায় শুধু তার স্ত্রী ও দুই শিশু সন্তান ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মুখোশধারী এক ব্যক্তি রাতের আঁধারে রান্নাঘরের জানালা ভেঙে ঘরে ঢোকে। তার হাতে ছিল ধারালো দা ও একটি টর্চলাইট।

প্রবেশের পর ওই ব্যক্তি প্রথমে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বাসার দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর তিনি ভুক্তভোগী নারীকে একা পেয়ে রান্নাঘরেই ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় ঘরের ভেতরে থাকা দুই শিশু সন্তান ভয়ে কান্নাকাটি শুরু করলে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে দরজা ধাক্কাধাক্কি করেন। তবে ততক্ষণে অভিযুক্ত পালিয়ে যায়।

পরে সকালে ডিউটি শেষে বাসায় ফিরে বিষয়টি জানতে পারেন ভুক্তভোগীর স্বামী। এরপর তিনি চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

চকরিয়া থানার ওসি বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, শিগগিরই অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।'

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা শুধু আতঙ্কের নয়, বরং নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতারও প্রমাণ।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের আলামত সংগ্রহের জন্য ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ