Views Bangladesh Logo

কুষ্টিয়ায় রমজানে ক্যারম –টিভি বন্ধের নির্দেশ

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী বাজারে এক চা দোকানিকে পুলিশ কর্মকর্তার পক্ষ থেকে রমজান মাসে কোনো ক্যারম, কোনো টিভি চলবে না বলে নির্দেশ দেওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গত শুক্রবার এই ঘটনার সময় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ভিডিওতে দেখা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ী ক্যাম্পের ইনচার্জ (এসআই) মসিউল আজম সাদা পোশাকে চা দোকানির দিকে আঙুল তোলা অবস্থায় কড়া ভাষায় নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন, ‘তারাবির মাসে কোনো ক্যারম, কোনো টিভি চলবে না’ এবং ক্যারম বোর্ডের দিকে এগিয়ে যান। এমপি আমির হামজা পাশে দাঁড়িয়ে বলেন, ‘যাই করবেন, নামাজের সময় যেন এইসব না হয়। রমজান মাস, ইবাদতের মাস।’

চা বিক্রেতা রমজান জানিয়েছেন, দোকানে শুধু কয়েকজন বসে কিছুটা টিভি দেখছিলেন। স্থানীয় কাশেম মেম্বার বলেন, হঠাৎ এসব বন্ধ করা ঠিক নয়, তরুণদের বিনোদন প্রয়োজন। তবে টাকা দিয়ে ক্যারম খেলা ভালো নয়।

এসআই মসিউল বলেন, এটি ইসলামের প্রতি সম্মান দেখানোর উদ্দেশ্য ছিল এবং কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ইবি থানার ওসি মাসুদ রানা ও কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দিন এ ঘটনার জন্য কোনো সরকারি নির্দেশনা নেই বলে জানিয়েছেন। এসপি জসীম উদ্দিন আরও বলেন, রমজানে দোকান খোলা-বন্ধ আইনগত নয়, এটি মানুষের ব্যক্তিগত অনুভূতির বিষয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ