Views Bangladesh Logo

গ্রেপ্তারের সময় পুলিশকে পরিচয়পত্র দেখাতে হবে: আইন উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সিদ্ধান্ত অনুসারে, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের যথাযথ পরিচয়পত্র বহন এবং গ্রেপ্তারের সময় অনুরোধের ভিত্তিতে তা উপস্থাপন করতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই নির্দেশনা ঘোষণা করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানান, বৈঠকে সিআরপিসি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, গ্রেপ্তারে জড়িত যে কোনো পুলিশ কর্মকর্তার স্পষ্ট নামফলক ও অফিসিয়াল পরিচয়পত্র থাকতে হবে। আটক ব্যক্তি যদি পরিচয়পত্র দেখতে চান, তাহলে কর্মকর্তা আইনত এটি দেখাতে বাধ্য। এই প্রয়োজনীয়তা বাধ্যতামূলক।

তিনি জানান, গ্রেপ্তারকারী সংস্থা বা কর্মকর্তাকে ১২ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তির পরিবার বা আইনি প্রতিনিধিকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে হবে। যেসব ক্ষেত্রে সন্দেহের ভিত্তিতে কোনো ব্যক্তিকে আটক করা হয়, সেখানে সন্দেহের ভিত্তি ব্যাখ্যায় পুলিশকে লিখিত নথিপত্র সরবরাহ করতে হবে। সন্দেহজনক আচরণ কর্মকর্তার উপস্থিতিতে ঘটার প্রমাণও থাকতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি অসুস্থ বোধ করলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে।


‘যদি সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার না হলে পালিয়ে যেতে পারেন, এমন বিশ্বাসযোগ্য ঝুঁকি থাকে, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করতে পারে’- বলেন আসিফ নজরুল।


তিনি বলেন, ‘কেন গ্রেপ্তার করা হয়েছে, কে গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তারের পর পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সেসব তথ্য লিখিত থাকতে হবে। এছাড়া গ্রেপ্তারকৃতদের তালিকা পুলিশ সদর দপ্তরে থাকতে হবে’।

৫৪ ধারায় পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘পুলিশের সামনে অপরাধ করেছেন, এমন হয়ে থাকলে সেক্ষেত্রে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করতে পারবেন। অথবা পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তাকেও গ্রেপ্তার করতে পারবেন। অনলাইনে বেইল বন্ড এবং ডিজিটাল সমনের ব্যবস্থা রাখা হয়েছে’।


সংবাদ সম্মেলনে ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ